প্রেমনিধি নাট্যগোষ্ঠীর গর্ব – চৈতি চক্রবর্তী
চৈতি চক্রবর্তী আমাদের নাট্যগোষ্ঠীর এক অনন্য প্রতিভাবান নৃত্যশিল্পী। নাচের প্রতি তাঁর ভালোবাসা ও অদম্য আগ্রহ তাঁকে শিল্পকলা অঙ্গনে বিশেষভাবে পরিচিত করেছে। তিনি প্রথমে ঐকতান সংগীত একাডেমিতে নৃত্য শিক্ষা শুরু করেন এবং বর্তমানে শিল্পকলা একাডেমিতে নৃত্যের পাঠ নিচ্ছেন।
চৈতি নিয়মিতভাবে চট্টগ্রাম বিটিভির নৃত্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং বিভিন্ন স্টেজ প্রোগ্রামের মাধ্যমে তাঁর প্রতিভার দীপ্তি ছড়িয়ে দেন। তাঁর নৃত্যশৈলীতে মঞ্চ যেন নতুন প্রাণ ফিরে পায়।
অভিনয়ের প্রতিও তাঁর গভীর আগ্রহ ছিল। সেই স্বপ্ন পূরণে প্রেমনিধি নাট্যগোষ্ঠী তাঁকে সুযোগ দিয়েছে। চৈতি নিজেকে প্রেমনিধি নাট্যগোষ্ঠীর গর্বিত সদস্য হিসেবে গণ্য করেন এবং এ দলের অংশ হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করেন।
0 মন্তব্যসমূহ