প্রেমনিধি নাট্য গোষ্ঠীর পরিচালকের প্রতি সম্মাননা, প্রীতি ভোজে সদস্যদের উচ্ছ্বাস




নিজস্ব প্রতিবেদক
গতকাল প্রেমনিধি নাট্য গোষ্ঠীর পক্ষ থেকে এক অনন্য মুহূর্তে নাট্য গোষ্ঠীর সম্মানিত পরিচালক মহোদয়কে সকল সদস্যের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। এ সময় উপস্থিত সদস্যরা অনুষ্ঠানটিকে স্মরণীয় করে তুলতে ক্যামেরায় সেই মুহূর্তগুলো বন্দী করেন।

নিয়ম অনুযায়ী অনুষ্ঠানে সকল সদস্যদের উপস্থিত থাকা বাধ্যতামূলক করা হয়েছিল। এতে নাট্য গোষ্ঠীর বিপুল সংখ্যক সদস্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং পরবর্তী সময়ে প্রীতি ভোজে মিলিত হয়ে সৌহার্দ্যের পরিবেশ সৃষ্টি করেন। তাদের আন্তরিক অংশগ্রহণের জন্য গোষ্ঠীর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

তবে উপস্থিত না হওয়া বা কোনো কারণ না জানানো সদস্যদের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন নাট্য গোষ্ঠীর কর্তৃপক্ষ। এ প্রসঙ্গে সদস্য সচিব আদিত্য ও চৈতীকে অনাক্টিভ সদস্যদের তালিকা প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে। গোষ্ঠীর নিয়মনীতি অনুযায়ী, এই সদস্যদের প্রতি যথাযথ সম্মান রেখে গ্রুপ ও সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়ার প্রক্রিয়া শুরু হবে।

প্রেমনিধি নাট্য গোষ্ঠী সবসময় সক্রিয়, নিবেদিত ও দায়িত্বশীল সদস্যদের নিয়ে সাংস্কৃতিক কর্মকাণ্ড এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ