গতকাল রাতে প্রেমনিধি নাট্যগোষ্ঠীর পক্ষ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতিক বিভাগের অধ্যাপক এবং সনাতনী বিদ্যার্থী সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি শ্রী ডঃ কুশল বরন চক্রবর্তী স্যারের শুভ জন্মদিনে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের নাট্যগোষ্ঠীর সম্মানিত উপপরিচালক শ্রী অন্তরঙ্গ রামানন্দ দাস (অভি দাদা)। এছাড়া সদস্যগণের মধ্যে উপস্থিত ছিলেন—
- শ্রী আদিত্য নারায়ণ,
- শ্রীমতি প্রীতি নাথ,
- এবং ইপন ভট্টাচার্য প্রান্ত।
আমরা প্রেমনিধি নাট্যগোষ্ঠীর পক্ষ থেকে স্যারের দীর্ঘায়ু, সুস্থতা ও সফলতা কামনা করি। আশা করি, আপনার মূল্যবান অবদান ও জ্ঞান আমাদের পথকে আলোকিত করবে, এবং জীবন হোক সুস্থ, দীর্ঘ ও সাফল্যমণ্ডিত।
ডঃ কুশল বরন চক্রবর্তী স্যার, আপনার নেতৃত্ব ও শিক্ষা আমাদের প্রেরণা, এবং আমরা গর্বিত যে আপনার এই বিশেষ দিনে আমরা আপনাকে শ্রদ্ধা জানাতে পারলাম।

0 মন্তব্যসমূহ